হৃদয় হোসাইন,পাবনা প্রতিনিধি:
পাবনা সদর উপজেলার আমজাদ হোসেন হত্যা মামলার এজাহার নামীয় দুই (০২) জন আসামী গ্রেফতার। র্যাব অধিনায়ক-১২,সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় সিপিসি-২ পাবনা এর আভিযানিক দল র্যাব সদর দপ্তর, ইন্ট উইং এর সহায়তায় শনিবার ১২ এপ্রিল পাবনা জেলার সদর থানাধীন মালিগাছা ইউনিয়নের জতকলসা এলাকায় অভিযান পরিচালনা করে পাবনা সদর উপজেলার পাইকেল পূর্বপাড়া এলাকার আমজাদ হোসেন (৬০) হত্যা মামলার এজাহারনামীয় ০১নং আসামী মোঃ জিল্লু প্রাং (২৬),০২ নং আসামী মোঃ আফজাল প্রাং (৬৬) কে গ্রেফতার করে। তারা সম্পর্কে বাবা-ছেলে।
এজাহার সূত্রে জানা যায় যে,গ্রেফতারকৃত আসামীদ্বয় গত ০৪-০৯-২০২৪ তারিখ সদর থানাধীন পাইকেল পূর্বপাড়া এলাকায় জমি-জমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে। মৃত আহাম্মদ প্রামানিক এর ছেলে আমজাদ হোসেন (৬০) কে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটর),ঢাকায় ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ০৫-০৯-২০২৪ তারিখ রাতে আমজাদ হোসেন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়ের এর পর থেকে আসামীগণ পলাতক ছিলেন। র্যাবের চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। র্যাব-১২, সিপিসি-২ পাবনা প্রেস রিলিজে এ তথ্য নিশ্চিত করে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.