সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম সিটি পরিদর্শন করেছেন সাউথ কোরিয়ার ২৫ সদস্যের একটি প্রতিনিধিদল।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে প্রতিনিধিদলটি পানাম সিটি পৌঁছালে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাঁদের ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলম, সোনারগাঁ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, সহকারী কমিশনার (ভূমি), কাঁচপুর সার্কেল সেগুফতা মেহনাজসহ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা
কোরিয়ান প্রতিনিধিদলকে পানাম সিটির বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনা ঘুরিয়ে দেখান এবং পানাম সিটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রতিনিধি দলকে পানাম সিটির ঐতিহ্য এবং তা সংরক্ষণে সরকারের পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানান।
কোরিয়ার প্রতিনিধি দলের প্রধান ইয়াং কর্পোরেশনের মান্যবর চেয়ারম্যান মি. কিহাক সাং পানাম সিটির নান্দনিক কারুকার্য ও স্থাপত্যশৈলী দেখে মুগ্ধ হয়ে একে মানব সভ্যতার ইতিহাসে এক অসাধারণ নিদর্শন হিসেবে অভিহিত করেন। তিনি পানাম সিটির ঐতিহাসিক গুরুত্ব এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সহযোগিতার জন্য উভয় দেশের মধ্যে আরও সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.