নিজস্ব প্রতিবেদক:
বন্দরের কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে,এক ঈদ পূর্ণমিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
৫ এপ্রিল শনিবার সারাদিনব্যাপী নাসিক ২৭ ওয়ার্ডের কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ পূর্ণমিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক কামাল হোসেন সভাপতিত্বে,
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদ্য সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদ হোসেনের সহধর্মিণী নার্গিস মাকসুদ।
নাসিক ২৭ নং ওয়ার্ডের বিএনপির নেতা কাইয়ুম মিয়ার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা, বন্দর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড. বিল্লাল হোসেন, বন্দর থানা বিএনপির সহ -সভাপতি আসাদুজ্জামান বাদল, ধামগড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মেম্বার, মদনপুর ইউনিয়ন বিএনপির নেতা রুহুল আমিন,ধামগড় বিএনপি নেত্রী মুন্নি আক্তার প্রমুখ। এসময় শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিকালে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.