সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীর চরাঞ্চল নুনেরটেকে চরের অবহেলিত শিশুদের মাঝে ঈদ উপহার দেয়া হয়। শুক্রবার বেলা ১১টায় সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের উদ্যোগে নুনেরটেকে ‘মায়াদ্বীপ শিশু পাঠশালা’র শিক্ষার্থীদের মাঝে টি-শার্ট ও অন্যান্য ঈদ উপহার এবং চরের সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে লুঙ্গি বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য যে, নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত সোনারগাঁওয়ের মায়াদ্বীপ-নুনেরটেক চারদিকে মেঘনা নদীবেষ্টিত অর্থনৈতিকভাবে দুর্বল একটি অঞ্চল। এখানকার অধিকাংশ মানুষ মৎস্যজীবী, সামাজিকভাবে সুবিধা বঞ্চিত। ২০০৭ সালে সুবর্ণগ্রাম ফাউন্ডেশন চরের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য অবৈতনিক স্কুল ‘মায়াদ্বীপ শিশু পাঠশালা’ প্রতিষ্ঠা করেছে।
এবারের ঈদ উপহার বিতরণে সার্বিকভাবে সহযোগিতা করেছেন শিক্ষানুরাগী আব্দুল্লাহ আল রাহীম।
এ সময় উপস্থিত ছিলেন সুবর্ণগ্রাম ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা কবি শাহেদ কায়েস, আব্দুল্লাহ আল রাহিম, মরিয়ম আক্তার পাখি, মো. রাশেদ, রাকিব, সাইফুল, মামুন, তুহিন, জোবায়ের, মোসাম্মৎ ফারজানা প্রমুখ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.