মোঃ শাহিন:
প্রতি বছরের ন্যায় এবারও বন্দর উপজেলা ধামগড় ইউনিয়নে বিএনপি নেত্রী বিশিষ্ট সমাজ সেবিকা মুন্নী আক্তার পক্ষ থেকে গরিব দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১১ টার সময় ধামগড় ৯ নং ওয়ার্ডের মনারবাড়ী এলাকায় বিএনপি নেত্রীর নিজ বাড়িতে প্রায় তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে এ ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় বিএনপি নেত্রী মুন্নী আক্তার বলেন, এলাকায় গরিব দুস্থ ও অসহায় মানুষের মূখে হাসি ফুটানোর জন্য প্রতি বছরের ন্যায় এবার ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এবং ধনী ও বিত্তবানরা যদি সঠিক ভাবে যাকাত দেন তাহলে অসহায় মানুষ গুলো পরিবার নিয়ে সুন্দর ভাবে ঈদ উদযাপন করতে পারবে। একই সঙ্গে অসহায় মানুষের পাশে থাকার জন্য সবাই প্রতি আহ্বান জানান।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.