সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়নগঞ্জের সোনারগাঁয়ে নানা কর্মসুচি পালন করেছে স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামজিক সংগঠনের নেতৃবৃন্দ।

দিবসটি উপলক্ষে বুধবার সকালে সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় আমিনপুর মাঠে আলোচনা ও শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাজানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা শহীদ মজনু পার্কে বিজয় স্তম্বে ও উপজেলা পরিষদ চত্বরে বিজয় স্তস্ব প্রতিকৃতিতে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন নানা কর্মসুচি পালন করে। ফাউন্ডেশনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.