নিজস্ব প্রতিবেদক:
নাটোর জেলার সিংড়া উপজেলায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মান সনদ ব্যতীত লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রয় বিতরণ করার অপরাধে নামবিহীন উৎপাদনকারী একজনকে ১ লক্ষ টাকা জরিমানা ও ৪ টন মালামাল জব্দ করেছে বিএসটিআইয়ের ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে পৌর শহরের চকসিংড়া মহল্লায় অভিযান পরিচালনা করে কারখানার মালিক জাহেদুল ইসলামকে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় এক লক্ষ জরিমানা করা হয়। এছাড়াও ৬ লাখ টাকা মূল্যের ৪ টন লাচ্ছা সেমাই জব্দ করা হয়।
ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী সরদার।
ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বিএসটিআই এর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. দেলোয়ার হোসেন।
এসময় সিংড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে বিএসটিআইয়ের এ রকম অভিযান অব্যাহত থাকবে বলে বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.