মোঃ শাহিন:
বন্দর উপজেলা ধামগড় ইউনিয়নে নিউ ন্যাশন কিন্ডারগার্ডেন স্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২৭ জানুয়ারী বৃহস্পতিবার বিকেল ৫ টার সময় ধামগড় ১ নং ওয়ার্ডের শ্রীরামপুর এলাকা ধামগড় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও নিউ ন্যাশন কিন্ডারগার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক গুলবক্স ভুইয়া (রাসেল),এর সার্বিক আয়োজনে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন করা হয়।
ধামগড় ইউনিয়ন চেয়ারম্যান কামাল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল পি. পি. নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য বিল্লাল হোসেন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আমজাত হোসেন,মদনপুর আবদুল হক সুপার মার্কেটের চেয়ারম্যান রুহুল আমিন,ধামগড় ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম,৫০৫ ব্রীক ফিল্ট চেয়ারম্যান আমানুল্লাহ আমান,দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিক আবু নাসের, দৈনিক মানব জমিন সাংবাদিক নুরুজ্জামান,লেকচারার হামদার্দ ইউনিভার্সিটি সাকিল সাইফুল্লাহ,ধামগড় ইউনিয়ন ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোস্তফা কামাল।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ধামগড় ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আমির হামজা।
আরো উপস্থিত ছিলেন,২৬ ওয়ার্ড বিএনপি সভাপতি আবদুল কায়ইম,ধামগড় বিএনপি নেতা আমান,বিএনপি নেতা মনজুরুল হক ভূইয়া,বিএনপি নেতা আলীআজগর,বিএনপি নেতা আরিফ হোসেন,দেলোয়ার,সাংবাদিক ইব্রাহিম, সাংবাদিক আনোয়ার সহ নিউ ন্যাশন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.