নিজেস্ব প্রতিবেদক:
বন্দর উপজেলা ধামগড় ইউনিয়নে ধামগড় ১ নং ওয়ার্ডে নিউ ন্যাশন কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক ও ধামগড় ইউনিয়ন বিএনপি সহ- সভাপতি গুলবক্স ভুইয়া (রাসেল)'র পক্ষ থেকে ২১ শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে
ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি- সহ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
২১ ফেব্রুয়ারি সকাল ৯ টার সময় কাজীপাড়া ১নং ওয়ার্ড শ্রীরামপুরে নিউ ন্যাশন কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক গুলবক্স ভুইয়া (রাসেল)'ও সকল শিক্ষক ও শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।
গুলবক্স ভুইয়া (রাসেল) বক্তব্যে বলেন,
ভাষা আন্দোলনের ত্যাগের মহিমার কথা উল্লেখ করে তিনি জানান ‘কীর্তিমানের মৃত্যু নেই। ভাষা সৈনিকরা তাদের কর্মের কারণে চিরস্মরণীয় হয়ে আছেন, যে সকল ভাষা শহীদ, ভাষা সৈনিক ও বাংলা মায়ের দামাল সন্তানেরা তাদের বুকের তাজা রক্ত বিলীন করে আমাদেরকে বাংলা ভাষায় কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং আজকের এই দিনে আমার নিউ ন্যাশন কিন্ডার গার্টেনের সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রদের পক্ষ থেকেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবদেন করছি।
এ সময়ে উপস্থিত ছিলেন,ধামগড় ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারন সম্পাদক সফিকুল ইসলাম,ধামগর ইউনিয়ন বিএনপি প্রচার সম্পাদক মনিরুজ্জামান,বিএনপি নেতা জাহাঙ্গীর,ও নিউ ন্যাশন কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.