হৃদয় হোসাইন-পাবনা:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েটে) নৃশংস হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে স্বাধীনতা চত্বরের সামনে থেকে একটি মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা। যা প্রধান ফটক হয়ে পাবনা-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে সামনে এসে বিক্ষোভ সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
মশাল মিছিলে শিক্ষার্থীরা "শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, জুলাইয়ের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, কুয়েট তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই, আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিব না, সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না, ছাত্ররাজনীতির ঠিকানা,এই ক্যাম্পাসে হবে না সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.