হৃদয় হোসাইন,পাবনা প্রতিনিধি:
পাবনার সাঁথিয়ায় সুজন (৪০) নামের এক অটোভ্যান চালককে মৃতদেহ উদ্ধার।শনিবার ১৫ ফেব্রুয়ারি সকালে উপজেলার সাঁথিয়া-মাধপুর আঞ্চলিক সড়কের স্বরপ এলাকার পুকুর থেকে সুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুজন উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামের ইসহাক আলী প্রামাণিকের ছেলে। পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে সুজন প্রায় লাখ টাকা খরচ করে একটি অটোভ্যান কিনেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে মোবাইল ফোনে তাকে ভাড়ার কথা বলে ডেকে নিয়ে যায় কে বা কারা। পরে সুজনের মোবাইল ফোন বন্ধ পান স্বজনরা। রাত পেরিয়ে গেলেও বাড়ি ফিরেননি। আজ সকালে স্থানীয়রা পুকুরে তার লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে সুজনের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন।
নিহত সুজনের ভাই আব্দুল ওহাব জানান, সুজন জোড়গাছা গ্রামে তার শ্বশুর আজগর আলীর বাড়িতে থাকেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে কে বা কারা মোবাইল ফোনে তার সঙ্গে কথা বলেন। এরপর সুজন অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আমরা বিভিন্ন স্থানে খুঁজতে থাকি। আজ সকালে স্থানীয়রা সাঁথিয়া-মাধপুর আঞ্চলিক সড়কের স্বরপ সেতুর পাশে পুকুরে লাশ ভাসতে দেখে খবর দেয়। পরে সেখানে গিয়ে আমার ভাইয়ের মরদেহ শনাক্ত করি। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রিপল নাইনে (৯৯৯) ফোন পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পাবনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের গলায় চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোভ্যানের জন্যই তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর সঠিক তথ্য পাওয়া যাবে। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.