প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৮:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩১, ২০২৫, ২:২৬ অপরাহ্ণ
মেঘনা গ্রুপের বৈদ্যুতিক তামার তারসহ আটক-১

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা পাল্প এন্ড টিস্যু ফ্যাক্টরির বিদ্যুৎকেন্দ্রের লাইন সরবরাহ কাজের তামার তারসহ সাকিল (২৩) নামে একজনকে আটক করেছে কোম্পানির কর্মরত সিকিউরিটির একটি দল।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার মেঘনা শিল্পাঞ্চল ঝাউচর এলাকায় কোম্পানির বিদ্যুৎকেন্দ্রের ইলেকট্রিক ক্যাবল ড্রাম থেকে বৈদ্যুতিক কপার ক্যাবল চুরি করার সময় হাতেনাতে আটক করা হয়। পরে আটককৃত চোর সাকিলকে হাত বেঁধে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কোম্পানির ভিতরে নিয়ে যায় কোম্পানির কর্মরত সিকিউরিটি টিম।
আটককৃত চোর সাকিল পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকার জঝমিয়ার ছেলে। সে একই এলাকার ফজলুল হকের ছেলে হালিমের নেতৃত্বে কেরামবোর্ডের দোকান বসিয়ে মাদক বিক্রির রমরমা ব্যবসা করতেন এবং রাতভর জুয়ার আসর পরিচালনা করত বলেও অভিযোগ রয়েছে স্থানীয়দের।
মেঘনা পাল্প এন্ড পেলার মিলের সিকিউরিটি শাহ আলী জানান, তামার তারসহ হাতেনাতে সাকিল নামে এক চোরকে আটক করা হয়েছে। চুরির সঙ্গে আর কেউ জড়িত আছেকিনা জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদের পর সোনারগাঁ থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল
: parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.