পাবনা প্রতিনিধি:
পাবনার বেড়ায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত শেখ রাসেল শিশু পার্কের কাজ শুরু হয়েছে। বেড়া উপজেলার বিনোদনপ্রেমীদের দীর্ঘ দিনের স্বপ্ন পূরন হতে চলেছে বেড়া পোর্ট চত্তর হুরাসাগর নদীর পাড় ঘেঁষে এই শেখ রাসেল শিশু পার্কে নির্মাণের মধ্যে দিয়ে । বেড়া পৌর মেয়র এ্যাড. এস.এম আসিফ সামস্ রঞ্জন জানান,মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষে এই শেখ রাসেল শিশু পার্ক হবে স্মার্ট । এখানে থাকবে শিশুদের জন্য উন্নত মানের সকল ধরনের রাইডের ব্যবস্থা এ ছাড়াও থাকবে দৃষ্টিন্দন ফুলের বাগান,ভাসমান রেস্তোরাঁ, পিকনিক স্পট সহ বিভিন্ন আধুনিক সুযোগ সুবিধা। যাতে করে দেশের বিভিন্ন জেলা থেকে শিশু, কিশোর, বিনোদনপ্রেমী, দর্শনার্থীরা দেখতে আসতে পারে এই স্মার্ট শেখ রাসেল শিশু পার্কে।
সোমবার (২০ মে) সকাল থেকে পোর্ট চত্তর হুরাসাগড় নদীর পাড় ঘেঁষে শুরু হয়েছে প্রস্তাবিত শেখ রাসেল শিশু পার্কের উন্নয়ন কাজ। খুব দ্রুতই প্রস্তাবিত শেখ রাসেল শিশু পার্কের কাজ দৃশ্যমান হবে বলে জানান কর্তৃপক্ষ এবং সেই সাথে বেড়া উপজেলা বিনোদনপ্রেমীদের কাংখিত স্বপ্ন পূরন হবে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.