নিউজ ডেস্ক:
সোনারগাঁওয়ে সাধারণ ভোটারদের আনারস প্রতীকে ভোট দিতে নগদ টাকা দেওয়ার সময় হাতে-নাতে আব্দুল গাফ্ফার (৩০) নামে এক জনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। শনিবার (১৮ মে) সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দলদার নতুন মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে সোনারগাঁও থানা পুলিশকে খবর দিয়ে আটককৃত ব্যক্তি পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

সরেজমিনে গেলে আটককৃত ব্যক্তি জানায়, তিনি নরসিংদী জেলার পলাশ থানার মল্লিকপাড়া গ্রামের মো. আফজাল মিয়ার ছেলে। তিনি পৌরসভার দৌলেরবাগ রফিকুলের বাড়িতে ভাড়া থেকে হাজী শাহ্ মো. সোহাগ রনি’র মালিকানাধীন “সোনারগাঁও রিসাইকেল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এ কাজ করেন। মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এবং দলদারসহ বিভিন্ন গ্রামের সাধারণ ভোটারদেরকে টাকা দিয়ে আনারস প্রতিকে ভোট কিনতে পাঠান তার মালিক সোহাগ রনি। তিনি আরও জানান, সোহাগ রনির পরিচিত স্থানীয় এলাকার কিছু যুবকদের সাথে পাঠান, সে সকল যুবকেরা যাদের টাকা দিতে বলেন তিনি শুধু তাদেরকেই টাকা দেন। আটক হওয়ার আগ পর্যন্ত ৬০ হাজার টাকা তিনি বিলি করেছেন।
এ সময় ঘটনাস্থলে থাকা সোনারগাঁও থানা পুলিশের এস আই মাহামুদ বলেন, স্থানীয়দের ফোন পেয়ে এসে এলাকাবাসীর হাত থেকে “সোনারগাঁও রিসাইকেল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড” লেখা একটি খামে কিছু টাকাসহ আব্দুল গাফ্ফারকে উদ্ধার করি। সাথে কতো টাকা আছে এখনো দেখিনি। থানায় নিয়ে দেখব। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.