পাবনা প্রতিনিধি:
পাবনার বেড়ায় রাতের আধারে কৃষকের পেঁয়াজখেত নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। পূর্বশত্রুতার জেরে এ কাজ করেছে দুর্বৃত্তরা। গত রাত বুধবার ২৮ ফেব্রুয়ারি ছোন্দাহ মাঠে এ ঘটনা ঘটে। খেত নষ্টের খবর পেয়ে অন্য চাষিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তাঁরা জানিয়েছেন, রাতে পেঁয়াজখেত পাহারার ব্যবস্থা করবেন।
ক্ষতিগ্রস্ত কৃষক হলেন সানিলা মহল্লার কালু মোল্লার ছেলে বক্স মোল্লা। জানা গেছে, প্রায় ৫ বিঘা জমির পেঁয়াজগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে আনুমানিক প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী ও তার ভাই বলেন,আমাদের গ্রামে কোনো দন্ড নাই মল্লিকপাড়া গ্রামের কালু মল্লিকদের সাথে এক সপ্তাহ ধরে আমাদের গ্রামের দন্ড। তার জের ধরে আমাদের ৪,৫ বিঘা জমির পেঁয়াজ নষ্ট করেছে। মাঠে শত শত কৃষকের পেঁয়াজখেত। কারও কিছুই হয়নি। শুধু আমাদের জমির পেঁয়াজ নষ্ট করা হয়েছে। অনেক টাকার ফসলের ক্ষতি হয়েছে। থানায় অভিযোগ দেওয়া হবে। এর বিচার চাই। প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.