
নিউজ ডেস্ক:
টুরিষ্ট পুলিশ ও আনসার সদস্যদের হামলায় সোনারগাঁও উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক নাসির উদ্দিন রক্তাক্ত আহত হয়েছে। তুচ্ছ ঘটনায় রবিবার (১১ ফেব্রুয়ারী) সন্ধ্যার কিছু পর নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী লোকজ উৎসবে লোকজ মঞ্চের সামনে নাসিরের ওপর এ হামলা চালানো হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। আহত নাসির বর্তমানে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, নাসির বন্ধুদের নিয়ে লোকজ মঞ্চে সন্ধ্যাকালীণ অনুষ্ঠান দেখার সময় তুচ্ছ ঘটনা নিয়ে এক আনসার সদস্যের সাথে বাক-বিতন্ডা হয়। বাক-বিতন্ডার এক পর্যায় টুরিষ্ট পুলিশ সদস্যরা এগিয়ে আসলে আনসারদের সাথে তারাও যুবলীগ নেতা নাসিরকে পিটাতে থাকে। এ সময় হট্টগোল দেখে সোনারগাঁও থানা পুলিশের সেকেন্ড অফিসার (এসআই) পঙ্কজ কান্তি রায় ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত নাসিরকে রক্তাক্ত আহত অবস্থায় উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
এ ব্যাপারে সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী আনসার ও টুরিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.