নিউজ ডেস্ক:
সোনারগাঁ উপজেলা কৃষকলীগের আহবায়ক করিম আহম্মেদকে ও জহিরুল ইসলাম খোকনকে সদস্য সচিব করে ৭১ সদস্য'র কমিটি ভুয়া বলে জানিয়েছেন, নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের আহবায়ক অ্যাডভোকেট এস এম ওয়াজেদ আলী খোকন।
গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) জেলা কৃষকলীগের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শেখ মোহাম্মদ আলমগীর হোসনকে আহ্বায়ক ও মো. নাজমুল হাসানকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি বৈধ বলে ঘোষণা দেন তিনি।
উল্লেখ গত ১০ জানুয়ারী নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের আহবায়ক কমিটির সদস্য সচিব শাহজামাল খোকন ও যুগ্ন সম্পাদক মো. সিরাজ, যুগ্ন সম্পাদক আরাফাত আলি স্বাক্ষারিত এক প্রেস বিজ্ঞতিতে মো. করিম আহম্মেদকে উপজেলা কৃষকলীগের আহবায়ক ও জহিরুল ইসলাম খোকনকে সদস্য সচিব করে ২০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। এ কমিটিকে ভুয়া বলে দাবি করেন জেলা কৃষকলীগের আহবায়ক অ্যাডভোকেট এস এম ওয়াজেদ আলী খোকন।
অপরদিকে, গত ১২ জানুয়ারি ২০২৪ ইং শুক্রবার রাতে নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট এস এম ওয়াজেদ আলী খোকন ও যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম এবং সদস্য সচিব বি এম কামরুজ্জামান আবুলের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে শেখ মোহাম্মদ আলমগীর হোসনকে আহ্বায়ক ও মো. নাজমুল হাসানকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে অনুমোদন দেওয়া হয়।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.