নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক কলহের জেরে আল আমিন হোসেন (৩৮) নামের এক প্রবাস ফেরত যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।
নিহত আল আমিন হোসেন সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দি এলাকার ইসমাইল মিয়ার ছেলে। সে এক পুত্র সন্তানের পিতা ও তার স্ত্রী ৪ মাসের অন্তঃসত্ত্বা।
নিহতের স্বজন আব্দুল খালেক ঢাকা টাইমসকে জানান,গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে আল আমিনকে তার চাচাতো ভাই সুজন ঘুরতে যাওয়ার নাম করে বাড়ী থেকে ডেকে নিয়ে যায়।তারপর রাত হয়ে গেলেও তারা বাড়ীতে ফিরে আসেনি এবং দু'জনের মোবাইল বন্ধ পাওয়া যায়।পরবর্তীতে সুজন একা বাড়ি ফিরলে আল আমিনের কথা জিজ্ঞেস করলে উত্তরে সে জানায় তার বিষয়ে সে কিছুই জানেনা। সুজনের কথায় সন্দেহ হলে কৌশলে তাকে সোনারগাঁ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের কথা বলে আটক করা হয়।
পরবর্তীতে মোবাইল নাম্বারের সর্বশেষ লোকেশন ট্র্যাকিং করে শুক্রবার বেলা সাড়ে ১২টায় পাশবর্তি মেঘনা উপজেলার চালিভাঙ্গা এলাকা সংলগ্ন একটি বালুর চর থেকে আল আমিনের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান জানান, আল আমিন নামের যুবককে হত্যার অভিযোগে সুজন নামের এক যুবককে আটক করা হয়েছে। মেঘনা থানা পুলিশ লাশ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করবে।পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.