নিউজ ডেস্ক:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ র্যালী করেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও সোনারগাঁয়ের সাংসদ লিয়াকত হোসেন খোকা।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে সোনারগাঁয়ের মোগরাপাড়ায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকার নেতৃত্বে স্থানীয় জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আনন্দ র্যালীতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
আনন্দ র্যালী শেষে সাংসদ লিয়াকত হোসেন খোকা বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলকে জাতীয় পার্টি স্বাগত জানিয়েছেন। আমরা আশাবাদী গনতান্ত্রিক নিয়মে ও নির্ধারিত সময়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে কোনো সন্দেহ নেই। আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ।
এ সময় আনন্দ র্যালীতে উপস্থিত ছিলেন ,নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাঈম ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক জাবেদ রায়হান জয়, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রউফ চেয়ারম্যান, উপজেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক নাছিমা আক্তার পলি, পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলমগীর কবির, মান্নান মেম্বার প্রমুখ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.