নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যৌথ অভিযান পরিচালনা করেছে র্যাব-১১ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১০ অক্টোবর) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপুর বাজারে এই অভিযান পরিচালিত হয়।
এ সময় মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে সৈয়দপুর তালুকদার ফুড অ্যান্ড বেভারেজ প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যত্র তৈরিকৃত খাদ্যপণ্য নিজের প্রতিষ্ঠানে তৈরি বলে বাজারজাত করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়েছে।
র্যাব-১১ ও সিপিএসসি মেজর অনাবিল ইমাম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান, ক্যাব নারায়ণগঞ্জের জয়েন্ট সেক্রেটারি বিল্লাল হোসেন রবিন অভিযানের সময় উপস্থিত ছিলেন।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মেজর অনাবিল।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.