নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের একদিন পর একটি ডোবা থেকে সামির ও তিশা নামে দুই ভাই বোনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। ধারণা করা হচ্ছে ডোবার পাশে খেলতে নেমে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
শুক্রবার (৮ সেপ্টোম্বর) সকালে আমিন এলাকায় শীতলক্ষ্যা নদীর পাশে একটি ডোবায় মরদেহটি দুটি ভাসতে দেখে স্থানীয়দের নৌ-পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। তারা ওই এলাকার অটো রিকশা চালক কামাল হোসেনের ছেলে ও মেয়ে।
নারায়ণগঞ্জ সদর নৌ-থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম পরিবারের বরাত দিয়ে জানান, মরদেহ দুটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। গতকাল বিকেলে খেলার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় দুই শিশু। ধারণা করা হচ্ছে নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণের জন্য কাটা মাটির ডোবার পাশে খেলা করতে নেমে জমে থাকা পানি পড়ে সাঁতার না জানায় তাদের মৃত্যু হয়। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.