নিউজ ডেস্ক:
নারায়নগঞ্জের সোনারগাঁয়ে মঙ্গলবার দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
সোনারগাঁ উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এ সব কর্মসুচি পালন করেন।
সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন- নারায়নগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়া, সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার, সোনারগাঁ উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান মিসেস ডালিয়া লিয়াকত, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, ১নং সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা কৃষিবিদ দীপক কুমার বনিক (দিপু), মারুফুল ইসলাম ঝলক, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাঈম ইকবাল, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান- উল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম সুমন, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি বিল্লাল হোসেন বেপারীসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মিলাদ মাহফিল, দোয়া ও খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.