নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৩১জুলাই) সন্ধ্যায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কেন্দ্রীয় ছাত্রলীগের প্যাডে সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
কমিটিতে রাশেদুল ইসলাম রাসেলকে সভাপতি ও শফিকুল ইসলাম সাগরকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটি অনুমোদনের পর কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ব্যক্তিগত ফেসবুক পেইজ এ কমিটি প্রকাশ করেন। তবে আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ সোনারগাঁ শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শোকাবহ আগষ্টের পর পূর্নাঙ্গ কমিটি গঠনের জন্য তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.