উচ্চপ্রু মারমা রাজস্থলী রাঙ্গামাটি:
বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের ইসলামপুর ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন বাজার চত্বরে রবিউল সওদাগর মার্কেট অনুষ্ঠিত হয়। ইসলামপুর ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন রাজবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মংনু মারমা, সাধারণ সম্পাদক বিশুরাম তংচঞ্চ্যার সঞ্চলনায়
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্মল কান্তি দেব, বান্দরবান সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তৌফাজ্জেল হোসেন জনি, যুব ওক্রীড়া বিষয়ক সম্পাদক,উছামং মারমা,ক্যউচিং মারমা,ছাত্তার আকন্দ, মোঃ সাহেব আলী খোকা, জয়নাল আবেদীন, আলাউদ্দিন, হোসেন গাজী, আনিছুর রহমান প্রমুখ। সম্মেলনে সকল নেতৃবৃন্দের সমন্বয়ে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হয় মোঃ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক রুহুল আমিন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে, মোঃ নাছির উদ্দিন বলেন দেশ যখন উন্নয়নের জোয়ারে ভাসছে ঠিক সে সময়ে বিএনপি সহ একটি কুচক্রী মহল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাই দেশ বিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করতে আবার আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে পার্বত্য চট্টগ্রামের অহংকার জননেতা বীর বাহাদুর উশৈসিং এমপি বিপুল পরিমাণ ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে দলের সকল নেতা কর্মীদের কাজ করার আহ্বান জানান।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.