মোঃ ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে ইউপি সড়কের গুলিশাখালি ইউনিয়নের গোজখালি বাজার সংলগ্ন মোরে ট্রাকট্রারের চাপায় ঘটনাস্থলেই রেজাউল হোসেন (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
স্থানীয়ও পুলিশ সূত্রে জানাগেছে, ১৬ জুন শুক্রবার বিকেল ৪টার দিকে গুলিশাখালি ইউনিয়ন পরিষদের বাজার সংলগ্ন গোজখালি বাজারের মোরে এ দূর্ঘটনা ঘটে। গোজখালি বাজার থেকে আসা ট্রাকট্রার ও ( গুলিশাখালি ইউপি খেকুয়ানি রোড) ওপর দিক থেকে আসা মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ট্রাকট্রারের চাকার নিচে চাপায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে নিহত হন।
নিহত মোটরসাইকেল চালক রেজাউল হোসেন (২৫) গুলিশাখালি ইউনিয়নের বাইনবুনিয়া ৭ নং ওয়ার্ডের আলতাফ হোসেন খান এর ছোট ছেলে।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.