নিজস্ব প্রতিবেদক:
সোনারগাঁও থানার একটি নাশকতার মামলায় দীর্ঘদিন ১৯দিন কারাভোগের পর জামিনে কারামুক্ত হলেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ ৬জন বিএনপি নেতা।
বৃহস্পতিবার ( ১ জুন ) বিকেলে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে বের হয়ে আসেন তিনি । এর আগে উচ্চ আদালত থেকে জামিন পান বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নানসহ ৬ বিএনপি নেতা। পরে উচ্চ আদালতের জামিননামা বৃহস্পতিবার দুপুরে কারাগারে পাঠানো হলে জামিনে বের হয়ে আসেন তিনি।
এদিকে বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নানসহ নেতাকর্মীদের জামিনের খবর শুনে দুপুর থেকেই সোনারগাঁ উপজেলা বিএনপি'র ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী কারাফটকের সামনে জড়ো হতে থাকে।
মুক্তির পর নারায়ণগঞ্জ কারাফটকের সামনে সোনারগাঁও উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বরণ করে নেন।
জামিনে কারামুক্ত হলেন- সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোশারফ হোসেন, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, সোনারগাঁও পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার, সোনারগাঁ পৌর ছাত্রদলের সদস্য সচিব তানজিল, জামপুর ইউনিয়ন বিএনপি নেতা শাহ আলম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.