হৃদয় হোসাইন-পাবনা প্রতিনিধি:
পাবনার বেড়া উপজেলায় ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।২২ মে সোমবার বেড়া উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিসে এসে শেষ হয়।পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেড়া জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন,উপজেলা নিবার্হী অফিসার মোহা সবুর আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মেজবাহ-উল হক।বেড়া সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো: আব্দুর রাজ্জাক,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ইছাক আলী শেখ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফাতেমা তুয জান্নাত।নতুনভারেঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আবু দাউদ শেখ। জাতসাখিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,চাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইদ্রিস আলী সরদার। বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাগণ উপস্থিত ছিলেন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.