নাজমুল হাসান,মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় শাকুর হাওলাদার (৩০) নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
৩০শে এপ্রিল (রোববার) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাকুর বরগুনা জেলার আমতলী উপজেলার নজরুল হাওলাদারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ইসলাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরগুনার উদ্দেশ্য ছেড়ে আসে। অপরদিকে এক আত্মীয়কে সাথে নিয়ে শাকুর হাওলাদার বরগুনার আমতলী থেকে মোটরসাইকেলযোগে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় আসলে বাসটির সামনাসামটি মোটরসাইকেলটি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যায় চালক শাকুর।
এসময় আহত হয় আরেক আরোহী। এঘটনায় ঘাতক বাসটি জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) মো. আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক বলেন, সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহত শাকুরের লাশ ময়না তদন্তের জন্য সদর হাপাতলের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে নেয়া হবে আইনগত ব্যবস্থা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.