হৃদয় হোসাইন-পাবনা প্রতিনিধি:
পাবনার বেড়া উপজেলায় লাইসেন্স ছাড়া পশু খাদ্য প্রক্রিয়াজাত করার অপরাধে দই জনকে অর্থদন্ড। অসাধু এই প্রতিষ্ঠান গুলো প্রশাসন এর নজর ফাঁকি দিয়ে দীর্ঘ দিন এই ব্যাবসা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় বেড়া মডেল থানা পুলিশের সহযোগিতায় দক্ষিণ পাড়া ও উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মৎস খাদ্য ও পশুখাদ্য আইন -২০১০ অনুযায়ী গৌতম কুমার(৫৩) কে লাইসেন্স ব্যাতিত পশু খাদ্য প্রক্রিয়াজাত করনের অপরাধে ৫০ হাজার টাকা অর্থ দন্ড ও ডা: রেজাউল করিম(৫২) কে অনুমোদন ব্যাতিত ১১টি ঔষধ উৎপাদন,প্রক্রিয়াজাত করণ ও বিপনণের অপরাধে ৫০ হাজার টাকা অর্থ দন্ড ও ৩মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করার সময় কারখানাটি তে প্রয়োজনীয় কাগজপত্র,কেমিস্ট,ল্যাব,সংরক্ষণাগার বা মান নিয়ন্ত্রণের কোন ব্যাবস্থা ছিল না। উপজেলা প্রশাসন এর পক্ষে অভিযান পরিচালনা করেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিজু তামান্না।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.