প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৯:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২৩, ৯:১৯ অপরাহ্ণ
সোনারগাঁয়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাসেল হোসেন(৩৬) ও কামরুল হাসান (২৩) নামের দুই মাদক কারবারি কে ৮ কেজি গাঁজা সহ প্রেপ্তার করেছেন তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্দা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বরিশালের মেহেন্দিগঞ্জ থানার ভংগা আন্দারমানিক গ্রামের নুরুল ইসলামের ছেলে রাসেল হোসেন ও কুমিল্লার চান্দিনা থানার আওলাল গ্রামের আব্দুল জলিলের ছেলে কামরুল হাসান।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জাকির রব্বানী নেতৃত্বে এস আই জয়ন্ত মজুমদার ও এ এস আই শাহদাতসহ সঙ্গী ফোর্স নিয়ে এশিয়ান হাইওয়ে সড়কের মাকুন্দা এলাকায় অভিযান চালিয়ে দুই জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা জব্দ করা হয়।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জাকির রব্বানী জানান, গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল
: parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.