নিজস্ব প্রতিবেদক:
আগামী ১৫ই জুন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ মানিক মিয়া।
বৃহস্পতিবার (১২ মে) দুপুরে উপজেলা নির্বাচন ও রিটানিং কর্মকর্তা ইউসুফ - উর রহমানের কাছে মেম্বার প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এ সময় তার সাথে এলাকার গণ্যমান্য ব্যক্তিগণসহ তার সমর্থনকারীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম জমা শেষে মানিক মিয়া বলেন,
আমি দীর্ঘদিন থেকে সুখে-দুঃখে আমার ওয়ার্ডের মানুষের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব। মহামারী করোনার সময় মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের গরীব অসহায় মানুষদের খাদ্য সহায়তা দেওয়া ও বিভিন্ন রাস্তা নিজ অর্থায়নে ঠিক করে দেওয়াসহ মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করেছি।
আমি শতভাগ আশাবাদী এলাকার জনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করবে ইনশাআল্লাহ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.